Cvoice24.com

হালিশহরে চুরি যাওয়া পুলিশ ভ্যান কর্ণফুলীতে উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি
২০:৩৪, ১৮ নভেম্বর ২০২৬
হালিশহরে চুরি যাওয়া পুলিশ ভ্যান কর্ণফুলীতে উদ্ধার

নগরের হালিশহর থানার টহল দলের চুরি যাওয়া পিকআপটি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ। তিনি বলেন, সন্ধ্যায় গাড়িটি উদ্ধার করা হয়েছে। চোরকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

জানা গেছে, বুধবার দুপুরে হালিশহরের ছোটপুল এলাকার পুনাক ক্যান্টিনে খাবার খেতে যান টহল দলের সদস্যরা। প্রায় ১০ মিনিট পর ক্যান্টিন থেকে বের হয়ে দেখেন, সেখানে রাখা পুলিশের পিকআপটি নেই।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের পরপরই এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে পিকআপটির দরজা খুলে চালকের আসনে বসেন। পরে গাড়িটি চালিয়ে নিয়ে যান।