Cvoice24.com

রাউজানে ১০৪ বছর বয়সে আলমাস খাতুনের মৃত্যু

সিভয়েস২৪ ডেস্ক
১৩:৩২, ১৮ নভেম্বর ২০২৬
রাউজানে ১০৪ বছর বয়সে আলমাস খাতুনের মৃত্যু

চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুরের ফতে মোহাম্মদ সিকদার বাড়ির বাসিন্দা মরহুম আবদুল মান্নানের স্ত্রী মোছাম্মৎ আলমাস খাতুন (১০৪) মারা গেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি দুই ছেলে নুরুল আবছার সিকদার ও জাকারিয়া সিকদার, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় রাউজানের নোয়াজিষপুর ফতে মোহাম্মদ সিকদার বাড়ি বায়তুল ফালাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে, জাকারিয়া সিকদারের মা মোছাম্মৎ আলমাস খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নোয়াজিষপুর অদুদ স্মৃতি সংঘ। সংগঠনটির সভাপতি কাজী মনছুর মাহমুদ ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম সিকদার এক বিবৃতিতে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।