Cvoice24.com

চবিতে দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু সোমবার

চবি প্রতিনিধি
১৭:২৪, ১০ মে ২০২৬
চবিতে দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু সোমবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত হতে যাচ্ছে কিশোর-তরুণদের সুস্বাস্থ্য বিষয়ক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হবে।

“এডোলেসেন্ট অ্যান্ড ইয়ং পিপলস ওয়েলবিং ইন বাংলাদেশ” শীর্ষক এই সম্মেলন চবির নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সংস্থা জেন্ডার অ্যান্ড অ্যাডোলেসেন্স : গ্লোবাল এভিডেন্স (GAGE) প্রোগ্রামের সহযোগিতায় এটি আয়োজিত হতে যাচ্ছে। 

সম্মেলনে বাংলাদেশের কিশোর ও তরুণ জনগোষ্ঠীর শারীরিক, মানসিক ও সামাজিক সুস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন পোস্টার প্রেজেন্টেশন, প্যানেল ডিসকাশন ও গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। দেশি-বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক ও উন্নয়ন বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন।

সম্মেলনের অর্থায়ন ও সহায়তায় রয়েছে যুক্তরাজ্যের UKaid, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) এবং আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ODI Global।

ক্যাম্পাস সব খবর