Cvoice24.com

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি, নারীকে কুপিয়ে আহত

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৩:৪২, ১১ জুলাই ২০২৬
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি, নারীকে কুপিয়ে আহত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত ডাকাতির ঘটনায় এক রোহিঙ্গা নারী গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্পের অভ্যন্তরে একটি এনজিও পরিচালিত হাসপাতালে ভর্তি করেন।

শনিবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে-১৬ ব্লকে এ ঘটনা ঘটে।

আহত নারী মিসেরা বেগম। তিনি ওই ব্লকের বাসিন্দা এবং ফজল আহমেদের মেয়ে।

জানা যায়, ৬ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল জোরপূর্বক ঘরে প্রবেশ করে। এ সময় তারা মিসেরা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

পরিবারের দাবি, দুর্বৃত্তরা তাদের ঘর থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। মিসেরা বেগম বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে ক্যাম্পের এফএইচ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পাওয়া মাত্র প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কক্সবাজার সব খবর