Cvoice24.com

মুরাদপুরে বড় পরিসরে অভি মোটরস ই-বাইক হাউজের যাত্রা

সিভয়েস ডেস্ক
২০:৩৮, ২ এপ্রিল ২০২১
মুরাদপুরে বড় পরিসরে অভি মোটরস ই-বাইক হাউজের যাত্রা

নগরের মুরাদপুরে অভি মোটরস ই-বাইক হাউজের উদ্বোধন হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) এ শোরুমের উদ্বোধন করেন কাউন্সিলর শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলম।

উদ্বোধন উপলক্ষে শোরুমটিতে সব ধরনের স্কুটার ও ব্যাটারি চালিত সাইকেলে থাকছে ৫% পর্যন্ত ছাড় দিয়েছে কর্তৃপক্ষ। নারী বাইকারদের জন্য আরও বড় পরিসর নিয়ে শোরুমটি যাত্রা শুরু করেছে।

উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি মো. আনোয়ার হোসেন, প্রকৌশলী রেজাউল বারী, কবি ও গবেষক তালুকদার হালিম, খুলশি গারেঙ্গিয়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা মৌলানা মোস্তাক আহমদ, ব্যবসায়ী আলী ইউসুফ, চকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইসহাক প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মোরশেদ আলম বলেন, টেকসই ও যুগোপযোগী মডেলের মোটর সাইকেল ও পরিবেশ ই-বাইক নিয়ে আরো বড় পরিসরে বাজারে এসেছে অভি মোটরস। এসব স্কুটার বা বাইক চালাতে প্রয়োজন হবে না কোন ধরণের জ্বালানি খরচ। শুধুমাত্র ইলেকট্রিক চার্জে মাইলের পর মাইল চলবে এসব বাইক ও সাইকেল। মূল্যও রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। 

সিভয়েস/বিজ্ঞপ্তি