স্কুল ভর্তির লটারি বাতিল, ফিরছে পরীক্ষা : শিক্ষামন্ত্রী
সিভয়েস২৪ ডেস্ক
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৬ মার্চ) বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, বছরের শুরুতে ভর্তি প্রক্রিয়ায় লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়া হবে।
তিনি বলেন, ‘লটারির ব্যবস্থা আমরা প্রত্যাহার করেছি। এবার শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে ভর্তি হবে। আগাম জানিয়ে দিচ্ছি যেন সবাই প্রস্তুতি নিতে পারে।’
মন্ত্রী আরও জানান, সব শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু হতে পারে। তবে প্রথম শ্রেণির জন্য ‘প্রাথমিক পর্যায়ের’ সহজ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তিনি আশ্বস্ত করেন, এতে কোচিং বা নোট-গাইড ব্যবসা বাড়ার সম্ভাবনা নেই।
এর আগে কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম লটারি পদ্ধতিতে পরিচালিত হতো।
শিক্ষা সব খবর















