হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে
বিনোদন ডেস্ক
মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী আশা ভোঁসলেকে। শনিবার (১১ এপ্রিল) অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে ৯২ বছর বয়সী এই শিল্পীকে হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর নাতনি ও সংগীতশিল্পী জানাই ভোঁসলে সামাজিক মাধ্যমে একটি পোস্টে এই কিংবদন্তী শিল্পীর শারীরিক অবস্থার বিষয়ে আপডেট দেন।
পোস্টে জানাই জানান, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে আশা ভোঁসলেকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে পরিবার আশাবাদী।
একই সঙ্গে এ সময় পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
আগামী ৮ সেপ্টেম্বর ৯৩ বছরে পা দেবেন এই কিংবদন্তি শিল্পী। ১৯৪৩ সালে মারাঠি চলচ্চিত্র ‘মাঝা বাল’-এর মাধ্যমে তাঁর সংগীতজীবনের সূচনা হয়। দীর্ঘ আট দশকের ক্যারিয়ারে তিনি অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন।
বিনোদন সব খবর















