Cvoice24.com

কাপ্তাইয়ে চট্টগ্রাম মঞ্চ সংগীত  শিল্পীদের মিলনমেলা

১৯:৩৩, ১৭ এপ্রিল ২০২৬
কাপ্তাইয়ে চট্টগ্রাম মঞ্চ সংগীত  শিল্পীদের মিলনমেলা

রাঙামাটির কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার আয়োজনে নবীন সদস্য বরণ, ঈদ পুনর্মিলনী, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে পেশাদার শিল্পীদের মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানের সূচনা হয় সংস্থার সভাপতি বিশিষ্ট কণ্ঠশিল্পী আলাউদ্দিন তাহেরের সঙ্গীত পরিচালনায় সমবেত কণ্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো’ গান পরিবেশনের মাধ্যমে। পরে নবীন সদস্যদের সনদপত্র প্রদান ও ফুল দিয়ে বরণ করা হয়।

এ সময় সংগঠনের সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কাইছার উদ্দিন, সহ-সভাপতি নাদিরা পারভিন পারুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপু, অর্থ সম্পাদক মীর এনায়েত সানি, সহ-সাধারণ সম্পাদক সামিনা সাফা, সাংগঠনিক সম্পাদক জুয়েল পাল, মহিলা সম্পাদক জুলেখা আক্তার জুলি, সমাজকল্যাণ সম্পাদক পিংকি চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. মহিউদ্দিন, প্রচার সম্পাদক হোসাইন শরীফ, কার্যনির্বাহী সদস্য রিদু চৌধুরী, সিনিয়র সদস্য মুক্তা বিশ্বাস, বিউটি দাশসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিকেলে একই মিলনায়তনে দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে ‘ছোট ছোট টেউ তুলি পানিত’ গান দিয়ে পরিবেশনার সূচনা করা হয়। এরপর নবীন ও সিনিয়র শিল্পীরা একক ও দলীয় পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে তোলে।