চট্টগ্রামে বসছে রক সংগীতের মহামিলন ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’
সিভয়েস২৪ ডেস্ক
রক সংগীতপ্রেমীদের জন্য চট্টগ্রামে আয়োজন করা হচ্ছে বড় পরিসরের লাইভ মিউজিক আয়োজন ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’। আগামী ১১ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে লাইভ ওয়েভ এন্টারটেনমেন্ট আয়োজিত এ মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।
সংগীত, শক্তি, আবেগ ও কমিউনিটির উদযাপন হিসেবে আয়োজিত এ উৎসবে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ও শিল্পীরা এক মঞ্চে পারফর্ম করবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রামের সংগীতপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত লাইভ মিউজিক আয়োজন।
ফেস্টিভ্যালে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। তালিকায় রয়েছে— অর্থহীন, অ্যাভয়েডরাফা, এ. কে. রাহুল, নেমেসিস, লেভেল ফাইভ ও তীরন্দাজ।
দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছে অর্থহীন, যা এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে। পাশাপাশি অ্যাভয়েডরাফা, এ. কে. রাহুল, নেমেসিস, লেভেল ফাইভ ও তীরন্দাজ তাদের শক্তিশালী পরিবেশনার মাধ্যমে দর্শকদের জন্য স্মরণীয় একটি সংগীতসন্ধ্যা উপহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
আয়োজকদের ভাষ্য, কনসার্টটিকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম গেট সেট রক-এ টিকিট বিক্রিও শুরু হয়েছে।
আগামী ১১ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হবে ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’। দুপুর ২টায় গেট খোলা হবে এবং বিকেল ৩টায় শুরু হবে অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় গেট বন্ধ হলেও অনুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত।
এবারের ফেস্টিভ্যালের টাইটেল স্পনসর এক্স ফোর্স এবং কো-পাওয়ার্ড স্পনসর অনর আই। এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্টার নিউজ, আইসক্রিম পার্টনার পোলার, গ্রুমিং পার্টনার ভাইব পারফিউম স্প্রে, বেভারেজ পার্টনার কোকা-কোলা, এয়ারলাইন পার্টনার এয়ার অ্যাস্ট্রা, গ্যাজেট পার্টনার আইসিই, টিকিটিং পার্টনার গেট সেট রক, মার্চেন্ডাইজ পার্টনার সারাজ এবং সাপোর্টিং পার্টনার রেডকার্পেট।
আয়োজকরা বলছেন, ‘ওভারলোড ফেস্টিভ্যাল ২০২৬’ শুধু একটি কনসার্ট নয়; এটি বাংলাদেশের লাইভ মিউজিক সংস্কৃতির অন্যতম বড় মিলনমেলা। একই মঞ্চে দেশের শীর্ষ রক সংগীতশিল্পীদের পরিবেশনা উপভোগের সুযোগ পাবেন দর্শকরা।
সংগীতের শক্তিতে এক হয়ে যাওয়ার এই মহাযজ্ঞে সবাইকে স্বাগত জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান লাইভ ওয়েভ এন্টারটেনমেন্ট।
বিনোদন সব খবর















