শান্তির আহ্বান
মোহাম্মদ হাবিবুর রহমান
তোমরা যদি পৃথিবীতে শান্তি চাও,
তবে কেন বানাও আগুনের বৃষ্টি?
কেন সৃষ্টি পরমাণু বোমার,
যার তাপে ঝরে পড়ে জীবন-পতঙ্গ?
বলো, কেন গড়ো মারণাস্ত্রের পাহাড়?
যেখানে শিশুদের হাতে থাকা উচিত বই,
সেখানে ঢুকে পড়ে রাইফেল আর ট্যাংক।
মানুষ মারার এই যে মিছিলে,
তোমরা কি একবার থেমে ভেবেছো—
কে জিতলো, আর কে হারলো আসলে?
ধ্বংস করে দাও মানুষ মারার
সব বোমা, সব অস্ত্র, সব যন্ত্রণা।
ভেঙে ফেলো সীমান্তের দেয়াল,
আর এক হও হৃদয়ে, বিশ্বাসে, কর্মে।
এসো, গড়ে তুলি ভালোবাসার পৃথিবী,
যেখানে রুটি ভাগ হয়, নয় গুলি।
যেখানে জল বয় শান্তির নদী হয়ে,
নয় রক্তের স্রোত কোনো যুদ্ধভূমিতে।
পৃথিবীর সবাই এক হও—
শুধু মানবকল্যাণে, হৃদয়ের ভাষায়।
তাহলেই ফিরবে শান্তি,
আর তাতে খুশি হবেন—
আমাদের রব, দয়াময় প্রভু,
যিনি ভালোবাসেন শান্তির ডাক।

লেখক
ইউএই প্রবাসী ব্যবসায়ী।
সাহিত্য-সংস্কৃতি সব খবর















