Cvoice24.com

বলীদের ‘বল’ পরীক্ষা

মিনহাজ মুহী ও রবিউল রবি, লালদীঘির মাঠ থেকে
১৬:৩৪, ২৫ এপ্রিল ২০২৪
বলীদের ‘বল’ পরীক্ষা

চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে শুরু হয়েছে ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা। চলছে বলীদের ‘বল’ বা শক্তি পরীক্ষা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে খেলা শুরু হয়। এর আগে বেলুন উড়িয়ে  বলীখেলার ১১৫ তম আসর উদ্বোধন করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উদ্বোধক চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বলীখেলার স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসীর।

 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর