Cvoice24.com

‘ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি’

সিভয়েস২৪ ডেস্ক
১২:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
‘ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, তার দল ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি একথা বলেন।

পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।’