Cvoice24.com

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

সিভয়েস২৪ ডেস্ক
১৩:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সরকারিভাবে কোনো ডিউটি ফ্রি গাড়ি বা প্লট গ্রহণ করবেন না।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদীয় দলের প্রথম বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বেলা সাড়ে ১১টার পর সংসদীয় দলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

শায়রুল কবির খান বলেন, ‘জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক নৈতিকতার প্রশ্নকে সামনে রেখেই সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত এসেছে।’