নুরুল আমিনকে উপজেলা কৃষকদলের সংবর্ধনা
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিনকে সংবর্ধনা দিয়েছে মিরসরাই উপজেলা কৃষকদল। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বারইয়ারহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র নির্বাচনী কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন ও সদস্য সচিব আবু দাউদ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় নেতারা নবনির্বাচিত সংসদ সদস্যকে শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম-১ আসনের সার্বিক উন্নয়ন ও দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, ‘নুরুল আমিনের নেতৃত্বে মিরসরাইয়ের উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে। আমরা আগামী দিনে দলীয় ঐক্য বজায় রেখে এলাকার উন্নয়নে একযোগে কাজ করবো, ইনশা-আল্লাহ।’
সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার আশ্বাস দেন।
রাজনীতি সব খবর















