খসরু-হেলালসহ মন্ত্রণালয়ের দায়িত্বে ৪৯
সিভয়েস২৪ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি সরকার গঠন করছে। ইতোমধ্যে দলটি সাজিয়েছে মন্ত্রী পরিষদ। এরমধ্যে চট্টগ্রাম থেকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিতে ফোন পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
আরও পড়ুন মন্ত্রিসভার আলোচনায় খসরু-হেলাল
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভার অংশ হিসেবে তাদের শপথ গ্রহণের প্রস্তুতি চলছে। শিগগিরই বঙ্গভবনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা ও দায়িত্ব বণ্টন শপথের পর জানানো হবে।
তবে রাজনৈতিক সূত্রে জানা যায়, নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন। ইতোমধ্যে পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে সংশ্লিষ্টদের কাছে ফোনে যোগাযোগ করা হয়েছে।
এরমধ্যে পূর্ণ মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ, আফরোজা খানম (রিতা), মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম।
অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন— এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জুনায়েদ আব্দুর রহিম, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, মো. নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
রাজনীতি সব খবর















