ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
সিভয়েস২৪ ডেস্ক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন লিখেছেন, ‘ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করবো ইনশাআল্লাহ।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত হন ইশরাক হোসেন। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করলে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। নির্বাচনের আওয়াজ শুরুর সঙ্গে সঙ্গে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে লড়ার ঘোষণা দিয়েছেন।
রাজনীতি সব খবর















