ফুটবল নয়, আকিজের ব্যতিক্রমী আয়োজন ‘ফুঁ বল’
সিভয়েস২৪ প্রতিবেদক
আকিজ পাইপসের আয়োজনে চট্টগ্রামে ব্যতিক্রমধর্মী ফুটবল প্রতিযোগিতা ‘ফুঁ বল চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন বিভাগে পর্যায়ক্রমে খেলার জাতীয় পর্যায়ের বিজয়ী নির্বাচন চলছে বিভাগীয় পর্যায়ের চট্টগ্রামের আজকের খেলায়। বিভাগীয় পর্যায়ের খেলা শেষে নির্বাচিত ১৬টি দল ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ নেবে, যেখানে বিজয়ীদের জন্য থাকছে মোট ৪ লাখ টাকার পুরস্কার।
মঙ্গলবার (১৪ জুলাই) নগরের রুবি গেট এলাকার অক্সিজেন স্পোর্টিং জোন মাঠে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের উদ্যোগে নির্মাণশ্রমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩৬টি দল অংশ নেয়। বিভাগীয় পর্যায়ের খেলা শেষে দেশের ৮টি বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপসহ মোট ১৬টি দল ঢাকায় অনুষ্ঠিতব্য মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে নগদ ২ লাখ টাকা, রানার্স-আপ দলকে ১ লাখ টাকা এবং সর্বোচ্চ গোলদাতাকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
অনুষ্ঠানে আকিজ প্লাম্বিং পাইপের বিভিন্ন বৈশিষ্ট্যও তুলে ধরা হয়। আয়োজকদের দাবি, সম্পূর্ণ জার্মান প্রযুক্তিতে তৈরি থ্রেডলেস (প্যাঁচবিহীন) এই পাইপ দীর্ঘস্থায়ী, নিরাপদ ও টেকসই। এছাড়া সুয়ারেজ লাইনের জন্য এসডব্লিউআর পাইপ এবং বোরিং পাইপও গ্রাহকদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, শতভাগ ফুড গ্রেড রেজিন দিয়ে তৈরি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত এনএসএফ সনদপ্রাপ্ত সীসামুক্ত এই পাইপ পানির জন্য নিরাপদ। ‘বিল্ডিং যতদিন, আকিজ পাইপ ততদিন’ স্লোগানে পণ্যটির লাইফটাইম গ্যারান্টিও দেওয়া হচ্ছে।
আকিজ পাইপস লিমিটেডের সিনিয়র অফিসার (ব্র্যান্ড) মীর রিয়াসাত মুস্তাফা বলেন, 'ফুটবল দেশের মানুষের আবেগের জায়গা। সেই আবেগকে ভিন্নভাবে উদযাপন করতেই ‘ফুঁ বল চ্যাম্পিয়নশিপ’-এর আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মাধ্যমে মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আকিজ প্লাম্বিং পাইপের গুণগত মান ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়ানোই আমাদের লক্ষ্য।'
আকিজ পাইপস লিমিটেডের আরেক কর্মকর্তা রায়হান রাব্বানি বলেন, 'এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং গ্রাহকদের সঙ্গে আকিজের সম্পর্ক আরও দৃঢ় করার একটি উদ্যোগ। বিভাগীয় পর্যায়ে বিজয়ী দলগুলোকে ঢাকার মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। আমরা চাই, বিনোদনের পাশাপাশি অংশগ্রহণকারীরা আকিজ প্লাম্বিং পাইপের মান, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা সম্পর্কেও জানুক।'
খেলাধুলা সব খবর















