Cvoice24.com

বহদ্দারপাড়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন সাংবাদিক নাজিম

সিভয়েস২৪ ডেস্ক
২০:০৯, ১৮ জুন ২০২৬
বহদ্দারপাড়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন সাংবাদিক নাজিম

চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী বহদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন।

বৃহস্পতিবার (১৮ জুন) অনুষ্ঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হন।

সভায় সভাপতিত্ব করেন গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও প্রবীণ শিক্ষাবিদ আবুল মোহছেন।

নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কফিল উদ্দিন। পদাধিকারবলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— দিল আফরোজ পারভীন রিতা, শহীদুল আলম, কুসুম আক্তার, নিগার সুলতানা, পান্না বড়ুয়া এবং শিক্ষক প্রতিনিধি লোকমান হাকিম।

শিক্ষা সব খবর