বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে রিজভী-আমান
সিভয়েস২৪ ডেস্ক
দলের সাংগঠনিক গতিশীলতা বাড়াতে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৫ আগস্ট) দলের সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন মনোনীত চার নেতা হলেন—রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ও মো. ইসমাইল জবিউল্লাহ।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটি দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, সদ্য মনোনীত নেতারা তাদের নিজ নিজ মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতা কাজে লাগিয়ে দলকে সুচিন্তিত পরামর্শ দেবেন বলে আশা করছে বিএনপি।
দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে তারা দল ও দেশের জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন।
রাজনীতি সব খবর















