চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিআরএফ ইয়ুথ ক্লাবের যাত্রা শুরু
চবি প্রতিনিধি
আর্তমানবতার সেবা ও তারুণ্যের ইতিবাচক বিকাশের লক্ষ্য নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যাত্রা শুরু করলো বিআরএফ ইয়ুথ ক্লাব।
শনিবার (২১ সেপ্টেম্বর ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের যাত্রা শুরু হয়।
ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্সস ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহ শৈবাল রীশাদকে আহ্বায়ক, আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হিজবুল্লাহকে যুগ্ম আহ্বায়ক এবং মাইক্রোবায়োলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আবরার জাওয়াদ হাসানকে সদস্য সচিব করে সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
সদস্যদের মধ্য থেকে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী এসএম সিহাব বলেন, ‘তরুণদের মাঝে হতাশা খুব বেশি। চবির স্টেশনে মাদকাসক্তের সংখ্যা বেড়েই চলছে দিন দিন। আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মাঝে। সেবা ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের সাথে সম্পৃক্ততা তরুণের এসব বিপদগামীতা থেকে বাঁচাতে সাহায্য করবে। তারুণ্যের ইতিবাচক বিকাশের দায়বদ্ধতা থেকেই কাজ শুরু করেছে বিআরএফ ইয়ুথ ক্লাব। পাঠচক্র, মাদক ও সকল নেতিবাচক আসক্তি বিরোধী ক্যাম্পেইন, থ্যালাসেমিয়া ও রক্তদান সচেতনতা, জলবায়ু ও পরিবেশ সচেতনতা সহ তরুণদের আদর্শ দেশপ্রেমিক করে তুলতে কাজ করে যাবে আমাদের ক্লাব।’
ক্যাম্পাস সব খবর















