Cvoice24.com

বাংলাদেশ কোম্পানি ল’ প্র্যাকটিশনার্স সোসাইটির নতুন কমিটি

সিভয়েস২৪ ডেস্ক
১৫:৫৯, ২৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ কোম্পানি ল’ প্র্যাকটিশনার্স সোসাইটির নতুন কমিটি

কোম্পানি আইনজীবী ও পেশাজীবীদের নিবন্ধিত অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ কোম্পানি ল’ প্র্যাকটিশনার্স সোসাইটির (বিসিএলপিএস) ২০২৬-২০২৭ মেয়াদের ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে কাব্যকস সুপার মার্কেটের সপ্তম তলায় সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সোসাইটির সদস্য, বিশিষ্ট আয়কর আইনজীবী ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. আবু নাসের মজুমদার (মেজবাহ)-এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আয়কর আইনজীবী এম মশিউর রহমান (পিরু) এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মো. রাশেদুল হাসান কয়েস।

কমিটির অন্যান্য পদে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম খান, অ্যাডভোকেট আশরাফ হোসেন খান, আয়কর আইনজীবী জাকির হোসেন মজুমদার ও অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান মিয়া।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আয়কর আইনজীবী মুহাম্মদ সোলেমান, আয়কর আইনজীবী মো. রাজিউল কবির ও অ্যাডভোকেট রিপন বিশ্বাস। অর্থ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট পারভিন আক্তার (সাগরিকা), দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক আয়কর আইনজীবী মোহাম্মদ তৌহিদ হোসেন খান, সাংস্কৃতিক সম্পাদক আয়কর আইনজীবী মো. আসাদুল হক এবং কল্যাণ সম্পাদক আয়কর আইনজীবী কাজী নুরে আলম সিদ্দিক।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন আয়কর আইনজীবী আবদুল মোমিন মজুমদার, অ্যাডভোকেট মো. আলাউদ্দিন, আয়কর আইনজীবী মোহাম্মদ আরিফুল ইসলাম, অ্যাডভোকেট শামসুল আলম দুষ্কি, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট মো. শওকত হায়াত, আয়কর আইনজীবী ফারজানা আক্তার চয়নিকা ও আয়কর আইনজীবী মো. রিপন মিয়া। এ ছাড়া অ্যাডভোকেট মো. মাহাতাব আলম পদাধিকারবলে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

নবগঠিত কমিটির নেতারা সোসাইটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, কোম্পানি আইন পেশায় নিয়োজিত আইনজীবী ও পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কোম্পানি আইন ও সংশ্লিষ্ট পেশার সামগ্রিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

অর্থ-বাণিজ্য সব খবর