গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেল পিকআপ ভ্যান, আহত ২
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
রাঙামাটির চন্দ্রঘোনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেছে একটি পিকআপ ভ্যান। এতে চালক ও হেল্পার গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল পৌনে চারটার দিকে রাঙ্গামাটি-বান্দরবান সড়কের বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার শিলক এলাকার বাসিন্দা ফুকেন দে (৪৫) ও আমজাদ হোসেন (৬০)।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুগ্ধসামগ্রী পরিবহনকারী পিকআপ ভ্যানটি বাঙ্গালহালিয়া হেলিপ্যাড এলাকা অতিক্রম করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পিকআপটি উল্টে যায়। এতে চালক ও হেল্পার গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে পাঠান।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ জানান, আহতদের মধ্যে ফুকেন দের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় পিকআপ ভ্যানটির আংশিক ক্ষতি হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাহাড় সব খবর















