Cvoice24.com


ভারী অস্ত্রসহ আরাকান লিবারেশন পার্টির ২ সদস্য আটক

০৯:৫৯, ৯ জানুয়ারি ২০১৯
ভারী অস্ত্রসহ আরাকান লিবারেশন পার্টির ২ সদস্য আটক

রাঙামাটির রাজস্থলী উপজেলায় ভারী অস্ত্রসহ বিচ্ছিন্নবাদী সংগঠন আরাকান লিবারেশন পার্টির দুই সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। 
বুধবার (৯ জানুয়ারি) সকাল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজস্থলী উপজেলার গবাছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাঙামাটি জেলার কাউখালী বেতবুনিয়া এলাকার সুইচিং মং মারমা ছেলে চাচিং মারমা (২৯) ও রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা কাকরাছড়ি পাড়ার মংরাই মারমার ছেলে উংসিংনু মারমা (৩২)।
এসময় তাদের কাছ থেকে ১টি জিও রাইফেল, ২৪ রাউন্ড অ্যামুনিশন ও ২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি রাজস্থলী থানার অফিসার ইনর্চাজ (ওসি) এসএম মাহবুবুল আলম। তিনি সিভয়েসকে বলেন, আরাকার লিবারেশন পার্টির দুই সদস্যকে নিরাপত্তা বাহিনী আটক করেছে বলে জানতে পেরেছি। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে তাদের হস্তান্তর করা হয়নি।

সিভয়েস/এএইচ