Cvoice24.com

জেসিআই চট্টগ্রামের চেইন হস্তান্তর অনুষ্ঠান শুরু

সিভয়েস প্রতিবেদক
২০:৪৮, ১১ ফেব্রুয়ারি ২০২২
জেসিআই চট্টগ্রামের চেইন হস্তান্তর অনুষ্ঠান শুরু

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমোপলিটনের চেইন হ্যান্ডওভার সিরিমনি অনুষ্ঠান শুরু হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টায় চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু’র মোহনা হলে এক জমকালো অনুষ্ঠানে আয়োজন শুরু হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং কসমোপলিটনের নতুন পরিচালনা পর্ষদের কাছে পুরানো পর্ষদ দায়িত্ব হস্তান্তর করবে। অনুষ্ঠানের শুরুতে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

চেইন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোসলেম উদ্দিন আহমদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন খাদিজাতুল আনোয়ার সনি এমপি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহান, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং  সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া।

  • জেসিআই সারাদেশে তারুণ্যের চেম্বার হিসেবে কাজ করবে: এলিট
  • অনুষ্ঠানে কি নোট স্পিকার হিসেবে উপস্থিত আছেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। উপস্থিত আছেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সাইফ উদ্দৌল্লাহ। এছাড়া অনুষ্ঠানে জেসিআইয়ের বিগত কমিটির নেতৃবৃন্দ এবং নগরের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সিভয়েস২৪ডটকম।

অনুষ্ঠানে আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে ভিডিও বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, অনুষ্ঠানে যারা নতুন করে দায়িত্ব নেবেন তাদের প্রতি শুভেচ্ছা। জুনিয়র চেম্বার এর আগেও আমাকে একটি স্বীকৃতি দিয়েছিল। এজন্য আমি কৃতজ্ঞ। দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মের উপর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটাই নির্ভর করেন। আমাদের তরুণরা বা ভবিষ্যত প্রজন্ম যারা আসবে তাদেরকে লক্ষ্য করে জেসিআই কাজ করবে এমনটাই প্রত্যাশা রাখি। তবে নানা বিষয়ে দক্ষতার কোন বিকল্প নেই। তাই আবদ্ধ মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শুধু জ্ঞান নিলে হবে না, দক্ষতাও অর্জন করতে হবে। জেসিআইকে বলব মাল্টি স্কিল এর বিষয়ে জোর দিয়ে আপনারা কাজ করবেন।