জেসিআই চট্টগ্রাম কসমোপলিটনের নতুন নেতৃত্বে শাহেদ শান
সিভয়েস প্রতিবেদক
তরুণ উদ্যোক্তাদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমোপলিটনের নতুন কমিটির প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে চেইন হস্তান্তর করা হয়েছে। নতুন কমিটির প্রেসিডেন্ট আবু বকর শাহেদ (শান) এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইসমাইল মুন্না।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লু’র মোহনা হলে জমকালো অনুষ্ঠানে নতুন কমিটির কাছে চেইন হস্তান্তর করা হয়। জেসিআইয়ের ইমিডিয়েট ফার্স্ট প্রেসিডেন্ট পদে টিপু সুলতান শিকদার অতিথিদের নিয়ে এই চেইন হস্তান্তর করেন৷
নতুন কমিটিতে আরও রয়েছেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদে মোহাম্মদ জালাল হোসেন, ভাইস প্রেসিডেন্ট পদে মীর মোহাম্মদ নাসির, আশরাফ উদ্দিন বান্টি, আয়াজ ইসলাম চৌধুরী, লোকাল ট্রেইনিং অফিসার পদে এস এম ইশতিয়াকুর রহমান, জেনারেল লিগ্যাল কাউন্সিল পদে রাজু আহমেদ, ট্রেজারার পদে জুনায়েদ আহমেদ রাহাত, মো. আবু তৈয়ব, মোহাম্মদ মইন উদ্দিন, মো. মহসিন, মো. আমজাদ হোসেন, ইশতিয়াক আলম চৌধুরী, শাহাব উদ্দীন চৌধুরী ও ওমর আলী দায়িত্ব পালন করবেন।
চেইন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোসলেম উদ্দিন আহমদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহজাহান, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং সঙ্গীত শিল্পী পার্থ বড়ুয়া।
তাছাড়া অনুষ্ঠানে কি নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট সাইফ উদ্দৌল্লাহ। এছাড়া অনুষ্ঠানে জেসিআইয়ের বিগত কমিটির নেতৃবৃন্দ এবং নগরের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল সিভয়েস২৪ডটকম।
অর্থ-বাণিজ্য সব খবর















