‘সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা অনেক ভালো’
বিনোদন ডেস্ক
বলিউড অভিনেত্রী শেফালি শাহ বরাবরই স্পষ্টভাষী হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজের প্রচলিত ধারণা—সব বিষয়েই অকপটে মত প্রকাশ করেন এই অভিনেত্রী। এবার বিয়ে, সম্পর্ক, সন্তান ও সামাজিক চাপ নিয়ে খোলামেলা মন্তব্য করে আবারও আলোচনায় এসেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শেফালি শাহ বলেন, সমাজে এখনো নারীদের জীবনের মূল লক্ষ্য হিসেবে বিয়ে ও মাতৃত্বকে দেখা হয়। তবে তার মতে, সম্পর্ক বা সংসার নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে মানসিকভাবে পরিপক্ব হওয়া জরুরি।
তরুণীদের উদ্দেশে তিনি বলেন, খুব অল্প বয়সে বিয়ের সিদ্ধান্ত না নেওয়াই ভালো; আগে মানুষের সঙ্গে মিশে বোঝার সময় দেওয়া উচিত।
অভিনেত্রীর ভাষায়, বিয়ে শুধু রোমান্স নয়, এতে দায়িত্ব ও পরিশ্রমও থাকে। সম্পর্ককে হালকাভাবে নেওয়া ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি আরও বলেন, ‘আমাকে হয়তো ট্রোল করা হবে, তবু বলছি—সন্তান নেওয়ার চেয়ে কুকুর পোষা অনেক ভালো।’
তার মতে, কুকুরই একমাত্র প্রাণী যারা নিঃশর্ত ভালোবাসা দেয়।
বর্তমান টেলিভিশন কনটেন্ট নিয়েও হতাশা প্রকাশ করেন এই অভিনেত্রী। তার মতে, আগে গল্পনির্ভর কাজের গুরুত্ব ছিল বেশি, কিন্তু এখন টিআরপি ও দৈনন্দিন চাপের কারণে মান অনেকটাই কমে গেছে।
প্রসঙ্গত, শেফালি শাহ প্রথমে অভিনেতা হর্ষ ছায়াকে বিয়ে করেছিলেন, যা চার বছরের মাথায় বিচ্ছেদে শেষ হয়। পরে ২০০০ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে।
বিনোদন সব খবর















