ক্যান্সার দিবসে এসপেরিয়া হেলথ কেয়ারের আলোচনা
সিভয়েস২৪ ডেস্ক
ক্যান্সার নিয়ে ভীতি ও সামাজিক ট্যাবু দূর করে চিকিৎসা গ্রহণে উৎসাহিত করা এবং রোগীদের মানসিক শক্তি জোগাতে বিশেষ ফেসবুক লাইভ অনুষ্ঠান করেছে চট্টগ্রামের 'এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেড'।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ওই আলোচনায় বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্যান্সার প্রতিরোধ, চিকিৎসা ও মানসিক শক্তির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল, 'ক্যান্সার মানেই মৃত্যুদণ্ডাদেশ নয়, সাহস, ভালোবাসা, সংকল্পে—যুদ্ধ হবে জয়।' আলোচনায় অংশ নেন চমেক হাসপাতালের অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ক্যান্সার চিকিৎসক ডা. আলী আসগর চৌধুরী, সরকারি অধ্যাপক ডা. রাকিবুল হাসান, কন্সাল্টেন্ট ডা. ফাহমিদা আলম, ডা. মো. ফজলে রাব্বী রিয়াদ, ও কলামিস্ট মুহাম্মদ মুসা খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসপেরিয়া হেলথকেয়ারের সিইও রুমা।।
অনুষ্ঠানে ডা. আলী আসগর চৌধুরী বলেন, 'ক্যান্সার মোকাবিলায় সহযোগিতা ও মানসিক শক্তি গুরুত্বপূর্ণ। ক্যান্সার হলে মানসিকভাবে ভেঙে পড়ার কিছু নেই'।'
আলোচকরা বলেন, ক্যান্সার নিরাময়যোগ্য, যদি এটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায়। আধুনিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা পেলে রোগীরা সুস্থ জীবনযাপন করতে পারেন। পাশাপাশি ক্যান্সার প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তনের ওপর জোর দেন বক্তারা।
কলামিস্ট মুসা খান ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসায় সহায়তার জন্য সরকার ও ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ক্যান্সার রোগের ভয় কাটিয়ে উঠার জন্য ব্যাপক প্রচারণার ওপর জোর দেন।
লাইভের মাধ্যমে ক্যান্সার রোগীদের জন্য মানসিক সমর্থন ও সমাজে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘এসপেরিয়া’ তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। 'যুদ্ধ হবে, জয় আসবেই' -এই আয়োজনে এসপেরিয়া হেলথ কেয়ার মনে করিয়ে দিয়েছে—ক্যান্সারের বিরুদ্ধে লড়াই মানেই একা নয়। সহমর্মিতা, ভালোবাসা, ও সময়োচিত চিকিৎসাই পারে ক্যান্সার রোগীদের জীবন বাঁচাতে। বিশ্ব ক্যান্সার দিবসে এই উদ্যোগটি ক্যান্সার সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
উল্লেখ্য এসপেরিয়া হেলথকেয়ার লি. চট্টগ্রামে ক্যান্সার চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধির জন্য বিগত পাঁচ বছর যাবৎ কাজ করছে।
প্রতিষ্ঠানটি মনে করে, 'ক্যান্সার মোকাবিলায় সচেতন হোন, সময়মতো চিকিৎসা নিন, এবং প্রিয়জনদের পাশে থাকুন। সাহস, ভালোবাসা, ও সংহতি—এই তিনের সমন্বয়েই ক্যান্সার জয় সম্ভব।'
স্বাস্থ্য সব খবর















