Cvoice24.com

রাঙামাটির দুর্গম এলাকায় প্রয়োজনবোধে র‌্যাবের হেলিকপ্টার কাজ করবে 

রাঙামাটি প্রতিনিধি
১৯:৩০, ১১ ফেব্রুয়ারি ২০২৬
রাঙামাটির দুর্গম এলাকায় প্রয়োজনবোধে র‌্যাবের হেলিকপ্টার কাজ করবে 

রাঙামাটির দুর্গম এলাকায় প্রয়োজন বোধে RAB এর হেলিকপ্টার কাজ করবে বলে জানিয়েছে RAB ৭ এর কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান। 

বুধবার ( ১১ ফেব্রুয়ারি) বিকালে রাঙামাটি সরকারি কলেজ মাঠে এক প্রেস বিফ্রিং এ তিনি এসব কথা বলেন। 

এ সময় কোম্পানি কমান্ডার মো. সাইফুর রহমান বলেন, অন্যান্য জনপদের মতো পার্বত্য জেলা রাঙামাটিতেও যেন শান্তির সুবাতাস বয় সেজন্য র‍্যাপিড একশন ব্যাটালিয়ন কাজ করবে। যে সব এলাকায় আমরা সরাসরি যেতে পারবো সে সব এলাকায় আমরা পৌঁছানোর চেষ্টা করবো। সে লক্ষ্যে আমাদের গোয়েন্দা বাহিনী ও পোশাকধারী RAB কাজ করছে। 

তিনি আরও বলেন, এখানে আমাদের পেট্রোল টিম আছে একদম সারাদিন ২৪ ঘন্টা কাজ করবে। যে যেখানে কোন সমস্যায় বোধ করবে। ভোটার যদি কোন নিরাপত্তামূলক কোন সমস্যায় থাকে ভোট দিতে পারছে না সেক্ষেত্রেও আমরা চেষ্টা করবো। ভোট কেন্দ্রের বাইরে আমাদের যে নির্বাচনী আচরণ বিধি রয়েছে সেটা মেনে আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আশা করছি আগামীকাল সুন্দর একটা নির্বাচন উপহার দিতে পারবো।