রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ির রামগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বকর সিদ্দিক (৩৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রামগড় পৌরসভার দক্ষিণ গর্জনতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু বকর সিদ্দিক দক্ষিণ গর্জনতলী এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দক্ষিণ গর্জনতলীতে একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন সিদ্দিক। পানির মোটর বসানোর সময় অসাবধানতাবশত পানিতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সহকর্মীরা দ্রুত উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাহাড় সব খবর















