কাপ্তাইয়ে শিক্ষার্থীদের হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা
কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান ২১ ফেব্রুয়ারি জাতীয় দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিযোগিতা সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় কাপ্তাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আঁখি তালুকদার, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ, রাইখালী জুমিয়া পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কান্তি দে, ওয়াগ্গা হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষময় তঞ্চঙ্গ্যা, নুনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবদানন্দ বড়ুয়া এবং অন্যান্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় কাপ্তাই উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পাহাড় সব খবর















