রাঙামাটি কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার ও সংবর্ধনা
রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
রাঙামাটি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কলেজের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত আন্ত ও বহিঃক্রীড়া, বার্ষিক সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
বার্ষিক আন্তঃক্রীড়া প্রতিযোগিতা কমিটি-২০২৬ এর আহ্বায়ক দীপক কুমার আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মনোয়ার কবীর।
বক্তারা বলেন, জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে পুরস্কার অর্জন করছে, যা কলেজের জন্য গর্বের বিষয়। তারা আশাবাদ ব্যক্ত করেন, খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফলও প্রতি বছর আরও উন্নত হবে।
পাহাড় সব খবর















