Cvoice24.com

চন্দ্রঘোনায় ভোররাতের আগুনে পুড়লো ৩ দোকান

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
১১:০৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
চন্দ্রঘোনায় ভোররাতের আগুনে পুড়লো ৩ দোকান

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীতে আগুনে তিন দোকান পুড়ে গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে চন্দ্রঘোনা থানা সংলগ্ন মাঝিপাড়ার বটতলীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আগুনে দেবু বড়ুয়ার মোটর পার্টস ও গাড়ির ব্যাটারির দোকান, ক্যওসিং অং মারমার চায়ের দোকান এবং প্রশান্ত বড়ুয়ার গাড়ির গ্যারেজ সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

তাদের ধারণা, বাজারের একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ জানান, খবর পেয়ে থানা পুলিশ ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর রাঙ্গুনিয়া স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।