রাঙামাটিতে জাল ভোট দিতে গিয়ে আটক ১
রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি জেলা শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাল ভোট দিয়ে গিয়ে একজন আটক হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার পর এ ঘটনা ঘটে।
জানা গেছে, আটক ব্যক্তির নাম শফিউল বাশার (১৯)। ওই ব্যক্তি ভোট দেওয়ার আগেই ধরা পড়েন। পরে প্রিসাইডিং অফিসার ভ্রাম্যমাণ আদালতের কাছে তাকে সোপর্দ করেন।
জানতে চাইলে পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার টিপু সুলতান বলেন, এক ব্যক্তি জাল ভোট দিতে আসলে তাকে পুলিশের মাধ্যমে ভ্রাম্যমাণ টিমের হাতে তুলে দেয়া হয়।
পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পুলিশ ইনচার্জ মো. আলী হোছাইন বলেন, ভোট দেওয়ার সময় একজনকে আটক করা হয়েছে। তবে তিনি ভোট দিতে পারেনি। প্রিজাইডিং অফিসারের তত্বাবধানে পুলিশের মোবাইলে টিমের কাছে তাকে তুলে দেয়া হয়েছে।
পাহাড় সব খবর















