রাঙামাটিতে বিপুল ভোটে বিজয়ী ধানের শীষের দীপেন দেওয়ান
রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাঙামাটি ২৯৯ সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এ আসনে মোট ২১৩টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২০৮টির ফলাফল পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফলে দীপেন দেওয়ান পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৫৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল প্রতীক) পেয়েছেন ৩০ হাজার ৭৭১ ভোট। এছাড়াও খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর সিদ্দিক (রিকশা প্রতীক) পেয়েছেন ২১ হাজার ৪৯১ ভোট।
ফলাফলের ব্যবধান বিবেচনায় বাকি কেন্দ্রগুলোর সব ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বীর পক্ষে গেলেও ফল পরিবর্তনের সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পাহাড় সব খবর















