Cvoice24.com

বান্দরবানে নির্বাচিত বিএনপির সাচিং প্রু

সিভয়েস২৪ ডেস্ক
২৩:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৬
বান্দরবানে নির্বাচিত বিএনপির সাচিং প্রু

বান্দরবান আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী সাচিং প্রু। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

ফলাফল অনুযায়ী, তিনি পেয়েছেন ৭৮ হাজার ১৪৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী আবু সাঈদ মো. সূজাউদ্দীন পেয়েছেন ১৩ হাজার ৭০২ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৭৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৬৪৭ জন।