রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ির রামগড়ে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.বি.এম. মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ফয়েজুর রহমান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক হারুনুর রশীদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকেরা।
পরে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস করা, নিজ নিজ বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করার জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
পাহাড় সব খবর














