বাসের চাপায় দুমড়েমুচড়ে অটোরিকশা, প্রাণ গেল ৭ জনের
সিভয়েস২৪ ডেস্ক
ময়মনসিংহ নগরীর গন্দ্রপা বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় শিশুসহ অটোরিকশার সাত আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। বাসটির সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গন্দ্রপা বাইপাস সড়কে দ্রুতগতির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাসটি অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুসহ সাত আরোহী নিহত হন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
জাতীয় সব খবর















