সাবেক মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার
সিভয়েস২৪ ডেস্ক
রাজধানীর বনানী এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে বনানী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনা এবং ঘটনায় জড়িত একটি চক্রের সঙ্গে যোগাযোগ ও ভূমিকা খতিয়ে দেখতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গ্রেপ্তারের পর খন্দকার আব্দুল হাফিজকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ডিবি সূত্র জানিয়েছে।
জাতীয় সব খবর















