চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির নির্বাচনী মিছিল
আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে দৌলতপুর কেপিজেড গেট এলাকায় মিলিত হন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম।
তিনি বলেন, চট্টগ্রাম-১৩ আসনের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত। গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
মিছিল ও সমাবেশে চট্টগ্রাম-১৩ আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজনীতি সব খবর















