ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
সিভয়েস২৪ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে তারেক রহমান ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. খালিদুজ্জামান, দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৬ হাজার ৮৪০ ভোট।
এবারই তার প্রথম জাতীয় নির্বাচনে অংশগ্রহণ। উল্লেখ্য, এই আসনে তার মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, পূর্বে সংসদ সদস্য নির্বাচিত ছিলেন।
অন্যদিকে বগুড়া-৬ আসনে তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের মো. আবিদুর রহমান পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বগুড়া-৬ আসনে মোট ভোটার ছিলেন ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭।
রাজনীতি সব খবর















