Cvoice24.com

বিশ্বকাপ বয়কটের ডাক জার্মানি-ফ্রান্সে

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১৩:২৮, ২৮ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ বয়কটের ডাক জার্মানি-ফ্রান্সে

ফুটবল দুনিয়ায় নতুন রাজনৈতিক ঝড়, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আসরের মাত্র ৫ মাস বাকি থাকলেও জার্মানি ও ফ্রান্সের মতো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা বয়কটের কথা ভাবছে।

বিশ্বকাপ বয়কটের তত্ত্বাবধানে এসেছে গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের কারণে। শুল্ক আরোপ ও চাপের মুখে ইউরোপের দেশগুলো ক্ষুব্ধ, যার প্রভাব পড়েছে তাদের ফুটবল ফেডারেশনেও।

জার্মানির ফুটবল ফেডারেশনের কর্মকর্তা ওকে গটলিচ সম্প্রতি সরকারের কাছে বয়কটের আবেদন করেছেন। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি জানান, আপাতত বয়কটের ইচ্ছে নেই, তবে রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হলে সিদ্ধান্ত বদল হতে পারে।

এদিকে সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারও সম্প্রতি টুইটারে বয়কটের পক্ষে মত প্রকাশ করেছেন। নেদারল্যান্ডসেও বয়কটের ডাককে সমর্থন জানিয়ে এখন পর্যন্ত দেড় লাখের বেশি মানুষ পিটিশনে সই করেছেন।

ফুটবল এবং রাজনীতির এই সংমিশ্রণে বিশ্বকাপের উত্তাপ নতুন মাত্রা পেয়েছে, যা আন্তর্জাতিক ক্রীড়া ও কূটনীতি উভয়ের জন্যই নজরকাড়া ঘটনা।

খেলাধুলা সব খবর