Cvoice24.com

বাবা হারালেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুন

সিভয়েস২৪ ডেস্ক
১২:০০, ১ ফেব্রুয়ারি ২০২৬
বাবা হারালেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও সিজেকেএস ক্লাব সমিতির সদস্য মামুনুল ইসলাম মামুনের পিতা, কদমতলী মহল্লা কমিটির প্রধান সর্দার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক নুরুল ইসলাম নুরু আর নেই।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে তিনি নগরের কদমতলীস্থ নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। 

প্রবীণ ক্রীড়া সংগঠক নুরুল ইসলাম নুরু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বাদে আসর নগরের পুরাতন স্টেশনের সামনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

নুরুল ইসলাম নুরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (সিডিএফএ)। এক শোকবার্তায় সিডিএফএ’র সভাপতি এস এম শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলালসহ নির্বাহী কমিটির সকল কর্মকর্তা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

খেলাধুলা সব খবর