দেশে চালু হলো এআই-ভিত্তিক ডিজিটাল আইনি প্ল্যাটফর্ম ‘ফাইন্ডমাইঅ্যাডভোকেট’
সিভয়েস২৪ ডেস্ক
আইনি সহায়তা নেওয়ার প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ডিজিটাল আইনি প্ল্যাটফর্ম ‘ফাইন্ডমাইঅ্যাডভোকেট’ যাত্রা শুরু করেছে। প্ল্যাটফর্মটির মাধ্যমে ঘরে বসেই দেশের যেকোনো প্রান্তে থাকা বিশেষজ্ঞ আইনজীবীদের সঙ্গে দ্রুত যোগাযোগ করা সম্ভব।
ফাইন্ডমাইঅ্যাডভোকেট মূলত বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে ডিজিটাল সেতু হিসেবে কাজ করছে। প্ল্যাটফর্মটির অন্যতম বৈশিষ্ট্য হলো ‘এআই-পাওয়ার্ড সার্চিং অ্যান্ড চ্যাটিং’ সিস্টেম, যা ব্যবহারকারীর আইনি সমস্যার ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত আইনজীবী নির্বাচনে সহায়তা করে। এছাড়া, সার্বক্ষণিক চালু থাকা ‘এআই লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট’ ব্যবহার করে প্রাথমিক আইনি পরামর্শও নেওয়া যায়।
প্ল্যাটফর্মটির তথ্যভান্ডারে দেশের সব জেলায় নিবন্ধিত আইনজীবীদের তথ্য রয়েছে। তাই ঘরে বসে সহজেই দেওয়ানি, ফৌজদারি, কর ও ভ্যাট, দলিল লেখক, বিবাহ ও তালাক রেজিস্ট্রার এবং সাইবার অপরাধসহ নানা ধরনের আইনি সহায়তা পাওয়া যাবে। আইনজীবীদের অভিজ্ঞতা, রেটিং ও অবস্থানের তথ্য যুক্ত থাকায় ব্যবহারকারীরা স্বচ্ছন্দে সঠিক আইনজীবী নির্বাচন করতে পারছেন।
ফাইন্ডমাইঅ্যাডভোকেট প্ল্যাটফর্মে বাংলাদেশের ইহান চৌধুরীর তৈরি ‘সাইট্যাক্স এআই’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ব্যবহারকারীরা মোবাইলের মাধ্যমে আইনি পরামর্শ নিতে পারেন, ভিডিও কল, চেম্বারে সাক্ষাৎ বা বাসায় আইনজীবীর সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করতে পারেন। আইনজীবীদের জন্যও এটি নতুন সুযোগ তৈরি করেছে; নতুন ও অভিজ্ঞ উভয় আইনজীবী অনলাইনে প্রোফাইল তৈরি করে প্র্যাকটিস পরিচালনা এবং সময়সূচি ব্যবস্থাপনা করতে পারবেন।
তথ্য প্রযুক্তি সব খবর















