Cvoice24.com

প্রযুক্তি খাতের অভিজ্ঞ হান সেওং-সুক দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১১:১৬, ১ জুলাই ২০২৬
প্রযুক্তি খাতের অভিজ্ঞ হান সেওং-সুক দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন প্রযুক্তি খাতের পরিচিত মুখ হান সেওং-সুক। মঙ্গলবার (৩০ জুন) দেশটির জাতীয় সংসদ আনুষ্ঠানিকভাবে তার নিয়োগের অনুমোদন দিয়েছে।

ডেইলি সানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী হওয়ার আগে হান সেওং-সুক প্রেসিডেন্ট লি জে মায়ংয়ের মন্ত্রিসভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

হান সেওং-সুক দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ও ব্যবসা খাতের দীর্ঘদিনের অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব। তিনি এর আগে দেশটির অন্যতম শীর্ষ ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠান নাভেরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। প্রযুক্তিনির্ভর ব্যবসা পরিচালনা এবং উদ্ভাবনী নেতৃত্বের জন্য তিনি দেশজুড়ে সুপরিচিত।

বিশ্লেষকদের মতে, হান সেওং-সুকের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিনির্ভর অর্থনীতি, উদ্ভাবন এবং টেকসই প্রবৃদ্ধিকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তি ও ব্যবসা ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা সরকারের অর্থনৈতিক নীতিনির্ধারণে নতুন গতি আনবে বলেও আশা করা হচ্ছে।