Cvoice24.com

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সাতকানিয়া বিএনপির দোয়া মাহফিল ও খাবার বিতরণ

সিভয়েস২৪ ডেস্ক
২০:৪৮, ১৫ আগস্ট ২০২৫
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সাতকানিয়া বিএনপির দোয়া মাহফিল ও খাবার বিতরণ

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেছে সাতকানিয়া উপজেলা বিএনপি।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ছদাহা এতিমখানায় প্রথমে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। পরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেফায়েত উল্লাহ চক্ষু, সাতকানিয়া পৌরসভা বিএনপি নেতা নুরুল আবছার ও মিজানুর রহমান, উপজেলা বিএনপি নেতা এডভোকেট ওমর চৌধুরী, মো. শওকত আলী, শহরমূলক রাশেদ, আব্দুল মোমেন, মো. আবছার, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন, উত্তর সাতকানিয়া যুবদলের সদস্য সচিব শহীদুল্লাহ, যুবদল নেতা মো. জামাল হাকিম, নাজির হোসেন বাদশা, নূর মোহাম্মদ, মো. কাসেম, কফিল উদ্দিন, রাজা মিয়া, আবুল খায়ের, নাছির সিকদার, আমির হোসেন, এমরানসহ বিভিন্ন নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে সেফায়েত উল্লাহ চক্ষু বলেন, বিগত ১৭ বছরে মুক্তির সংগ্রামে গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণমানুষের সম্পদ। তাঁর সুদৃঢ় নেতৃত্ব ও আপসহীন মনোভাব দেশের নির্যাতিত মানুষের মুক্তির প্রধান হাতিয়ার। ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি বহুবার কারাবরণ করেছেন, অন্যায় বিচারের মুখোমুখি হয়েছেন। তবুও তিনি গণতন্ত্র ও দেশের মানুষের স্বার্থে কাজ করে গেছেন। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যত দ্রুত এগোবে, তত দ্রুতই বেগম খালেদা জিয়ার স্বপ্ন—দেশের মানুষের স্বপ্ন—বাস্তবায়িত হবে।

প্রেস রিলিজ সব খবর