কাপ্তাইয়ে অভিযান, তিন দোকানিকে জরিমানা
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি, সিভয়েস২৪
রাঙামাটির কাপ্তাইয়ে ভোক্তাদের সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন অপরাধে তিন দোকানিকে মোট সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নতুন বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক রানা দেবনাথ।
রানা দেবনাথ জানান, মূল্য তালিকা না রাখার অপরাধে মাংসের দোকান মো. আমান উল্লাহকে দুই হাজার টাকা, ক্রয় রশিদ সংরক্ষণে না রাখার অপরাধে পোল্ট্রি দোকানদার মো. আজাদকে দুই হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ রিজেন সংরক্ষণ রাখার অপরাধে কাপ্তাই ডায়াগনস্টিক সেন্টারের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে কাপ্তাই মার্কেটিং অফিসার অভিজিৎ বড়ুয়া এবং কাপ্তাই থানার পুলিশ সদস্যরাও সহায়তা করেন।
জেলা কার্যালয় জানিয়েছে, বাজারে নিয়মিত অভিযান চালিয়ে ভোক্তাদের অধিকার সুরক্ষা করা হবে।
পাহাড় সব খবর















