Cvoice24.com

২৮ ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত?

ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
১৯:১৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
২৮ ক্রিকেটারের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ, কার বেতন কত?

২০২৬ সালের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের চুক্তিতে জায়গা পেয়েছেন মোট ২৮ জন ক্রিকেটার। পারফরম্যান্স ও অভিজ্ঞতার ভিত্তিতে পাঁচটি গ্রেড রাখা হলেও সর্বোচ্চ ‘এ প্লাস’ ক্যাটাগরিতে রাখা হয়নি কোনো খেলোয়াড়কে।

বিসিবির নির্ধারিত কাঠামো অনুযায়ী— ‘এ’ গ্রেডে ৪ জন, ‘বি’ গ্রেডে ১১ জন, ‘সি’ গ্রেডে ৬ জন, ‘ডি’ গ্রেডে ৭ জন, 

গ্রেডভেদে মাসিক বেতন ২ লাখ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত। ‘এ প্লাস’ গ্রেডের বেতন ১০ লাখ টাকা হলেও এবার সে ক্যাটাগরি শূন্য রয়েছে।

এছাড়া গ্রেড এ প্লাস: ১০,লাখ টাকা, গ্রেড এ: ৮ লাখ টাকা , গ্রেড বি: ৬ লাখ টাকা, গ্রেড সি: ৪ লাখ টাকা এবং  গ্রেড ডি: ২ লাখ টাকা। 

চারজন ক্রিকেটার জায়গা পেয়েছেন ‘এ’ গ্রেডে।  তারা হলেন— নাজমুল হোসেন শান্ত (টেস্ট অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (ওয়ানডে অধিনায়ক), লিটন কুমার দাস (টি-টোয়েন্টি অধিনায়ক) এবং তাসকিন আহমেদ।  উল্লেখ্য, তাসকিন গত বছর ‘এ প্লাস’ গ্রেডে ছিলেন।

সর্বোচ্চ ১১ জন ক্রিকেটার আছেন ‘বি’ গ্রেডে— তাঁরা হচ্ছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

‘সি’ গ্রেডে আছেন  সৌম্য সরকার, জাকের আলী, শরীফুল ইসলাম, তানজিম হাসান, নাসুম আহমেদ ও খালেদ আহমেদ।

‘ডি’ গ্রেডে আছেন সাইফ হাসান, পারভেজ হোসেন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন ও নুরুল হাসান।

বিশেষজ্ঞদের মতে, এবারের কেন্দ্রীয় চুক্তিতে তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয় রাখা হয়েছে। তবে ‘এ প্লাস’ গ্রেড শূন্য থাকায় সেটি আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেটাঙ্গনে।

খেলাধুলা সব খবর