Cvoice24.com

চবির লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মুজাহিদ-মশিউর

চবি প্রতিনিধি, সিভয়েস২৪
১৮:০৩, ২৮ আগস্ট ২০২৬
চবির লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মুজাহিদ-মশিউর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের একাদশ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আলী আহসান মো. মুজাহিদ, সাধারণ সম্পাদক পদে মো. মশিউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের দ্বিতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী থাকায় মো. মশিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন চলাকালে সংগঠনের দশম কার্যনির্বাহী পরিষদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সায়েম।

পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনের শিক্ষক উপদেষ্টা, নির্বাচন কমিশনার ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. এনায়েত উল্যা পাটোয়ারী।

এ সময় শিক্ষক উপদেষ্টা লাইলুন নাহার ইরানি, লক্ষ্মীপুর জেলা সমিতি, চট্টগ্রামের উপদেষ্টা রফিকুল ইসলাম ভূঁইয়া শামীম, সভাপতি মুজতবা কামাল, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট ওমর ফারুক, দপ্তর সচিব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম এবং চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে অতিথিরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।