চন্দনাইশ খেলোয়াড় সমিতির কার্যকরী কমিটি গঠন
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জন্ম নেওয়া এবং ঢাকা ও চট্টগ্রামে ক্রীড়া অঙ্গনে দাপটের সঙ্গে খেলা জেলা, বিভাগীয় ও জাতীয় দলের সাবেক ও বর্তমান কৃতী খেলোয়াড়দের সমন্বয়ে ‘চন্দনাইশ খেলোয়াড় সমিতি, চট্টগ্রাম’ গঠন করা হয়েছে। চট্টগ্রামে অবস্থানরত চন্দনাইশের বিভিন্ন স্পোর্টস ইভেন্টের খেলোয়াড়দের একই ছাতার নিচে এনে উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং খেলোয়াড়দের আদর্শ ক্যারিয়ার গঠনে বিভিন্নভাবে সহযোগিতা করাই এ সমিতির প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
চন্দনাইশ উপজেলার কৃতী খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক হার্টহিটিং ব্যাটসম্যান আফতাব আহমেদ চৌধুরীর সহোদর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও সাবেক প্রথম শ্রেণির জাতীয় ক্রিকেট খেলোয়াড় আরিফ আহমেদ চৌধুরীকে চন্দনাইশ খেলোয়াড় সমিতির গভর্নিং বডির চেয়ারম্যান, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় আসকার খান বাবুকে সভাপতি এবং সাবেক জেলা ব্যাডমিন্টন খেলোয়াড় ও বিশিষ্ট ব্যাংকার আবু মো. হুজাইফাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া ঢাকা ও চট্টগ্রাম লিগের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে কৃতিত্বের সঙ্গে খেলা সাবেক ও বর্তমান খেলোয়াড়দের নিয়ে ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে সাবেক ক্রিকেটার ও সিজেকেএস কাউন্সিলর শাহেদ সাকিকে। সহসভাপতি পদে রয়েছেন সাবেক ফুটবলার ও সিজেকেএস কাউন্সিলর মোজাম্মেল হক, ফার্স্ট ক্লাস ক্রিকেটার সাজ্জাদুল হক রিপন, সাবেক ফুটবলার মোহাম্মদ এনাম এবং ঢাকা আবাহনীর ফুটবলার সায়েদ হোসেন সায়েম।
অতিরিক্ত সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক ক্রিকেটার অ্যাডভোকেট তৌফিকুল ইসলামকে। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন ক্রিকেটার ও সিজেকেএস কাউন্সিলর আদিল আহমেদ কবির এবং ফুটবলার আকতার হোসেন।
কোষাধ্যক্ষ পদে রয়েছেন সাবেক ফুটবলার ও কোচ মো. শাহেদুল ইসলাম।
কার্যকরী কমিটির সদস্যরা হলেন— মোহাম্মদ হোসাইন (ফুটবলার), আমজাদ হোসেন (ক্রিকেটার), মোহাম্মদ মোর্শেদ (উশু ও মার্শাল আর্ট), মো. সোহেল হোসেন (ক্রিকেটার), সজীব বৈরাগী (ক্রিকেটার), অছিউর রহমান (ক্রিকেটার), ফারিয়াজ আফ্রিদি অরিন (ক্রিকেটার), নাহিদ হাসান (ক্রিকেটার), মিজানুর রহমান (ক্রিকেটার), মিশকাত উদ্দিন দীপু (ফুটবলার), মোহাম্মদ সোহেল (ফুটবলার), মোহাম্মদ শাহাদাত নিশাদ (সাবেক জাতীয় স্কেটার), উজ্জ্বল চৌধুরী (জেলা স্কেটিং কোচ), রিয়াজুল করিম মানিক (ফুটবলার), অ্যাডভোকেট ইরফাত আলভী (ক্রিকেটার), আজহারুল ইসলাম অপি (কারাতে খেলোয়াড়), মাহতাব ফরহাদ (ক্রিকেটার), রবিউল হাসান রবিন (কারাতে খেলোয়াড়), অরুণ বড়ুয়া (কারাতে খেলোয়াড়) ও অ্যাডভোকেট ইমরান উদ্দিন (কারাতে খেলোয়াড়)।
এছাড়া সাবেক জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড় ও চন্দনাইশের কৃতী সন্তান, বর্তমানে যুক্তরাষ্ট্রের আটলান্টা অঙ্গরাজ্যের ক্রিকেট কোচ আফতাব আহমেদ চৌধুরী এবং সাবেক অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের ক্রিকেট খেলোয়াড় ও আমেরিকাপ্রবাসী ভিক্টর বড়ুয়াকে চন্দনাইশ উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে অবদান রাখার জন্য চন্দনাইশ খেলোয়াড় সমিতির গভর্নিং বডির সম্মানসূচক ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।
খেলাধুলা সব খবর















