চট্টগ্রামে ‘প্রাণের বন্ধু-৯৯’ ও ‘বন্ধু-৯৯ ফাউন্ডেশন’র সম্মাননা-ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিভয়েস২৪ ডেস্ক
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি স্বরূপ এসএসসি ’৯৯ ব্যাচের বিশিষ্ট বন্ধুদের মাঝে সম্মাননা স্মারক প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ফেসবুক গ্রুপ ‘প্রাণের বন্ধু-৯৯’-এর অ্যাডমিন প্যানেল এবং সামাজিক সংগঠন বন্ধু-৯৯ ফাউন্ডেশন।
শুক্রবার (৬ মার্চ) বন্দরনগরী চট্টগ্রামের হালিশহরস্থ ইডেন প্যালেস কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ে কর্মরত উপসচিব র.হ.ম আলাওল কবীরের শ্রদ্ধেয়া মাতা, বিশিষ্ট শিক্ষাবিদ রৌশান আক্তার। তিনি সংগঠনগুলোর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধু’৯৯ ফাউন্ডেশনের সদস্য সচিব আব্দুল্লাহ-আল-রায়হান (আলভী), বিশিষ্ট ব্যবসায়ী ইরফাত ইব্রাহিম, সমাজসেবক লায়ন এমদাদুল করিম সৈকত, ইঞ্জিনিয়ার আবু ইউসুফ, বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ মোজাম্মেল হোসেন চৌধুরী, সৈয়দ রাশেদ হায়াত, নুরুল আমীন হীরা, আলাউদ্দীন আলো, মহররম আলী, ফারজানা আহমেদ ও নাসরীন সরওয়ার সাথীসহ অন্যান্যরা।
এছাড়া অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় তাদের মাঝে শিক্ষা সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।
প্রেস রিলিজ সব খবর















